Apan Desh | আপন দেশ

মঞ্জুরুল মুন্সীকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:১৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

মঞ্জুরুল মুন্সীকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ঋণ খেলাপীর অভিযোগ প্রার্থীতা হারানো ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।

আরও পড়ুন<<>>বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

তবে এমন বক্তব্যকে কথার কথা বলছেন তিনি। প্রচারণার শেষ দিনে মধ্যরাতে নিজের এমন বক্তব্যের কারণ হিসেবে ‘ক্লান্তি ও অবসাদ’ এর কথাও বলেছেন তিনি।

মঞ্জুরুল মুন্সী বলেন, বিষয়টি ছিল মূলত কথার কথা। আসলে যখন ওই উঠান বৈঠক হয়, তখন প্রায় রাত দুইটা বাজে। আমি খুবই টায়ার্ড ছিলাম।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়