Apan Desh | আপন দেশ

বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ২৯ জুলাই ২০২৫

আপডেট: ১২:৫৬, ২৯ জুলাই ২০২৫

বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের মুখ দিয়ে সাদা লালা বের হচ্ছিল।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার রামপুর এলাকার ছাত্তার ভিলা বাড়িটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় পর পালিয়েছে নিহত গৃহবধূর স্বামী।

নিহতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু (১৫)। জাহেদা স্থানীয় একটি জুতা কোম্পানিতে চাকরি করতেন।

প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মীর হোসেন।

আরওপড়ুন<<>>রাঙামাটির পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, একে-৪৭সহ অস্ত্র উদ্ধার

বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন ওই বাসা ভাড়া নেয়। মঙ্গলবার ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পরে পালিয়ে যান। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের নিথর মরদেহ পরে আছে। খবর পেয়ে দেবপুর ফাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

বু‌ড়িচং দেবপুর ফাঁড়ির এসআই সাইদুল ইনলাম জানান, মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষক্রীয়ার আলামত উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ