Apan Desh | আপন দেশ

কুমিল্লার তিন কেন্দ্রের ভোট বাতিল

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লার তিন কেন্দ্রের ভোট বাতিল

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনে ৩টি কেন্দ্রে ভোট গ্রহণের সময় অনিয়মের অভিযোগে ওঠেছে। যার প্রেক্ষিতে এ কেন্দ্রগুলোর ভোট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোট বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন <<>> ভোলা-৩ আসনের ধানের শীষ প্রার্থীর জয়

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের তিনটি ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে সিল মারা, ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ অভিযোগ রয়েছে। এতে উপজেলার গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল করা হয়েছে। ওই তিনটি কেন্দ্রে ভোটার সংখ্যা ১২ হাজার ৬৯৮ জন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়