Apan Desh | আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়া

বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। শনিবার (০৯ মে) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ। নিহতদের একজন মো. মুরসালিন (২০)। তিনি কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. হেবজু মিয়ার ছেলে। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার (০৮ মে) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় সীমান্ত পেরিয়ে ভারতের ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করেন।

১১:১২ এএম, ৯ মে ২০২৬ শনিবার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর নিহত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর মোজাহিদ মিল্লাত (২৮) নিহত হয়েছেন। তিনি এক সেনা কর্মকর্তার গাড়িচাপায় প্রাণ হারান। এ ঘটনায় তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদ মিল্লাত সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাছির মিয়া ও ঝর্না বেগম দম্পতির চার সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন। তিনি পেশায় একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। স্ত্রী তাবাসসুম আবিদাকে নিয়ে তিনি সিলেটে বসবাস করতেন।

১২:২২ এএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

জয়ের পর হাঁস কোলে সংবাদ সম্মেলনে যা বললেন রুমিন ফারহানা 

জয়ের পর হাঁস কোলে সংবাদ সম্মেলনে যা বললেন রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল ও আশুগঞ্জ) নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের নির্বাচনী প্রতীক ‘হাঁস’ কোলে নিয়েই নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি প্রতীক হিসেবে হাঁস বেছে নেয়ার কারণ উল্লেখ করেন ও তার বেড়ে ওঠার গল্পও করেন। ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।

০৪:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার মারমুখী হুমকি

ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার মারমুখী হুমকি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ওই ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে রুমিন ফারহানাকে বলতে শোনা গেছে, আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি। নেক্সট টাইম ভদ্রতা দেখাবো না। শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, একটি অনুষ্ঠান থেকে সমর্থকদের নিয়ে বের হচ্ছেন রুমিন ফারহানা। দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেট তাকে থামানোর চেষ্টা করেন এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কথা বলতে চান। এসময় রুমিন ফারাহানা তাকে উদ্দেশ্যে করে বলেন, এটা সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামায় দেন। আজকে আমি ভদ্রভাবে বললাম, নেক্সট টাইম ভদ্রতা দেখাবো না।

১০:৩১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দুর্বৃত্তদের দেয়া আগুনে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন প্রায় এক ঘণ্টা ধরে স্টেশনে আটকা পড়ে। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টায় সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে। স্টেশন কর্তৃপক্ষ জানায়, রেললাইনের ওপর আগুন লাগার কারণে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেনগুলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

১০:৪৮ এএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement