Apan Desh | আপন দেশ

বিশ্ব নদী দিবসে তিতাসে গণগোসল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব নদী দিবসে তিতাসে গণগোসল

বিশ্ব নদী দিবসকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস উপজেলায় গণগোসল কর্মসূচি আয়োজন করা হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাদুঘর এলাকায় সামাজিক সংগঠন তরী বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শামীম আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে।

আরওপড়ুন<<>>কালীগঞ্জে জামায়াতের মহিলা প্রতিনিধি সম্মেলন

তিতাস নদীতে গণগোসল কর্মসূচিতে জেলার নানা প্রান্ত থেকে আসা নদীপ্রেমিরা অংশ নেন। তারা বলেন, নদীকে ঘিরেই বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর বিকাশ হয়েছিল। অথচ আজ দখল ও দূষণে নদীগুলো মারাত্মক হুমকিতে।

নদী রক্ষায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাড়ানোর আহবান জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নদীমাতৃক বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের নদীগুলোকে অক্ষত রাখতে হবে।

অংশগ্রহণকারীরা গণগোসলের প্রতীকী কর্মসূচির মাধ্যমে নদী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সুরক্ষার দাবিও জানান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ