Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:০১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি: আপন দেশ

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার কারণে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।

আরও পড়ুন <<>> বিমানবন্দরে এয়ার রাইফেলসহ আটক ১

এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্যাস সংযোগে সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়