Apan Desh | আপন দেশ

শেষ গণমিছিলে ‘ফ্লাইং কিস’ দিলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

শেষ গণমিছিলে ‘ফ্লাইং কিস’ দিলেন রুমিন ফারহানা

গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত এ গণমিছিলে অংশ নেন তিনি

এর আগে রোববার বিকেল ৫টায় উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। 

এতে হাজারের বেশি মানুষ অংশ নেন।

মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল চলাকালে বিভিন্ন স্থানে মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রুমিন ফারহানা। তিনি হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন : ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল রুমিন ফারহানার শেষ গণমিছিল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ