ছবি: আপন দেশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যারের চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৭৫ শতাংশ।
আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ৩ পয়সা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সা।
আরও পড়ুন <> স্বাভাবিক অফিস-আদালত-ব্যবসাপ্রতিষ্ঠান, সড়কে যানজট
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সে হিসাবে প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ পয়সা লভ্যাংশ পাবেন সাধারণ শেয়ারহোল্ডাররা। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ১১ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।
আপন দেশ/কেএম/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































