ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ দশমিক ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> সূচকের উত্থানে চলছে ডিএসইর লেনদেন
এদিন ডিএসইতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ২৭টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৭০ হাজার ২৪৬টি।
বাজারে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২১২টির শেয়ারদর বেড়েছে। এছাড়া কমেছে ১০৫টির।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































