Apan Desh | আপন দেশ

সূচকের ওঠানামায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৩, ১৯ নভেম্বর ২০২৬

সূচকের ওঠানামায় লেনদেন চলছে

ডিএসই ও সিএসই এর লোগো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার  মধ্য দিয়ে লেনদেন চলছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে  এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৫ ও ২০৮০ পয়েন্টে রয়েছে।

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১০২ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৭৭টির এবং অপরির্বতিত রয়েছে ১১৩টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-শাহজিবাজার পাওয়ার, মালেক স্পিনিং, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিএসসি, তিতাস গ্যাস, আলহাজ্ব টেক্সটাইল ও এশিয়াটিক ল্যাব। 

এর আগে  লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট।

আরও পড়ুন<<>>লংকাবাংলা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা 

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯৫ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানি শেয়ারের দর।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়