Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮১৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫০, ১৮ নভেম্বর ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮১৯ কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ডিএসইর সর্বশেষ সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এদিন ডিএসইতে মোট ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৮০ হাজার ৭২০টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ১৩ হাজার ৩০৪টি।

বাজারে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৯টির শেয়ারদর বেড়েছে এবং কমেছে ১৬৬টির।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়