Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে চলছে ডিএসইর লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১১, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৩, ২২ নভেম্বর ২০২৬

সূচকের উত্থানে চলছে ডিএসইর লেনদেন

ছবি: আপন দেশ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। 

এদিন লেনদেনের শুরু থেকেই বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে। 

ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৩ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <> ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক

অন্যদিকে, ডিএসইএস সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে মোট ৩৬৯ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ২৭টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬২৯টি।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: