ফাইল ছবি, আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহবানে সাড়া দিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। চার সদস্যের প্রতিনিধিদলে নেৃতত্ব দিবেন এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ হবে।
আরও পড়ুন<<>>মানবিকতাই হবে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন: জুবাইদা রহমান
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।
যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম রোববার (২২ নভেম্বর) বিকেলে দেশে ফিরবেন। নাহিদ ইসলাম দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































