Apan Desh | আপন দেশ

সেনাবাহিনীর দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৪, ১৬ নভেম্বর ২০২৬

সেনাবাহিনীর দুই কর্মকর্তা বরখাস্ত

ছবি: আপন দেশ

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকেও বরখাস্ত করা হয়েছে।

গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়। 

আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাদের সামরিক চাকরির মেয়াদ।

সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে উল্লেখ রয়েছে ‘চাকরি হতে বরখাস্ত’। 

আরও পড়ুন <> নতুন দুই থানা-দুই পৌরসভা গঠনের অনুমোদন

সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। 

তার অবসর আদেশে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি অ্যাক্ট, সেকশন- ১৬, আর্মি অ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশন (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ এবং ২৬৯(এ) মোতাবেক সেনাসদর, এমএন্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসাইনকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের অবসর আদেশে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন-১৬, আর্মি অ্যাক্ট (কলস) ৯(এ), আমি রেগুলেশন্স (কলস) ৭৮(সি), ২৫৩ (৩), ২৬১ এবং ২৬৯(১৩) মোতাবেক সেনা কল্যাণ সংস্থা, ঢাকা সেনানিবাসে কর্মরত লে. কর্নেল ফাতিমা জোহরা খানমকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়