ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরেও কোম্পানিটি একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ টাকা ২১ পয়সা। আগের অর্থবছর ২০২৪-২৫ সালে ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা প্রায় ১২২ শতাংশ।
এদিকে ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৯৭ পয়সা। আগের অর্থবছর শেষে যা ছিল ১২৬ টাকা ৫ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস বেড়েছে ১১৫ টাকা ৯২ পয়সা।
আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন ৫৪২ কোটি টাকা
ইপিএসের এ উল্লেখযোগ্য বৃদ্ধির কারণও জানিয়েছে কোম্পানি। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে যেখানে ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা, ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ১৪ টাকা ২১ পয়সা হয়েছে। এর প্রধান কারণ হিসেবে কোম্পানিটি আয় বৃদ্ধিকে উল্লেখ করেছে।
লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৭ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/কেএম/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































