Apan Desh | আপন দেশ

বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৮, ২২ নভেম্বর ২০২৬

বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেফতার

আমির হামজা ও আব্দুল মালেক সর্দার। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় আব্দুল মালেক সর্দার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেফতার মালেক সর্দার কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজার চাচা।

রোববার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আব্দুল মালেক সর্দারকে গ্রেফতার করা হয়েছে। তিনি পাটিকাবাড়ি এলাকার মৃত আমির সর্দারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেফতার মালেক সর্দার এমপি আমির হামজার বাবা মোহাম্মদ রিয়াজ উদ্দীন সর্দারের চাচাতো ভাই।

আরও পড়ুন <<>> রুশ নাগরিকদের টার্গেট করে মদ তৈরি, আটক ২

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে পাটিকাবাড়ি এলাকা থেকে আব্দুল মালেক সর্দারকে গ্রেফতার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: