Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৬, ১ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন চলছে

ছবি : আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১০৫ ও ২ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় লেনদেন হয়েছে ১১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮১টির শেয়ারদর বেড়েছে, ৪২টির কমেছে এবং ৫২টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, প্যারামাউন্ট টেক্সটাইল, ইভিন্সি টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, মেঘনা পেট ইন্ডাস্ট্রি, সায়হাম কটন, নিটল ইন্স্যুরেন্স ও ফার কেমিক্যাল।

এর আগে, লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বাড়ে।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬১ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮০৩ পয়েন্টে অবস্থান করে। এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ২৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১০টির কমেছে এবং ৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়