Apan Desh | আপন দেশ

সূচক বেড়ে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সূচক বেড়ে চলছে লেনদেন

ছবি : আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১০৪ ও ২১০৬ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আরও পড়ুন: আরেক দফা কমলো স্বর্ণের দাম

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, সেনা ইন্স্যুরেন্স, আইপিডিসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইভেন্সি টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা ও সায়হাম কটন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়