Apan Desh | আপন দেশ

শরীয়াহভিত্তিক অর্থায়নে আইপিডিসিকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শরীয়াহভিত্তিক অর্থায়নে আইপিডিসিকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

আইপিডিসির লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ইসলামিক শরীয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ইসলামিক অর্থায়ন কার্যক্রম চালুর প্রস্তুতি নেবে কোম্পানিটি। এ জন্য তদারকি কমিটি গঠন, পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ চালু, ইসলামিক তহবিল পৃথকীকরণ এবং নির্ধারিত নীতিমালা ও পরিচালন নির্দেশিকা বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন<<>>এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

পাশাপাশি ইসলামিক অর্থায়নের জন্য পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। এসব শর্ত পূরণ করার পর ইসলামিক শরীয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে আইপিডিসি ফাইন্যান্স।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়