Apan Desh | আপন দেশ

বাংলাদেশ ব্যাংক

আমদানি ঋণে নতুন সুবিধা চালু

আমদানি ঋণে নতুন সুবিধা চালু

আমদানি ঋণে সুদের হার ওঠানামা জনিত ঝুঁকি কমাতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারীরা ব্যাংকের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তি করতে পারবেন। যার মাধ্যমে ভবিষ্যতের জন্য আগাম সুদের হার নির্ধারণ করে নেয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এর ফলে আন্তর্জাতিক বাজারে সুদের হারের পরিবর্তনের কারণে আমদানিকারকদের ব্যয় অনিশ্চয়তা কমবে। বৃহস্পতিবার (০২ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরবরাহকারী ঋণ ও ক্রেতা ঋণের আওতায় ইউজেন্স ভিত্তিক আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারীদের সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারবে। 

০৪:৪৫ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

সঞ্চয়পত্র বিক্রি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশ

সঞ্চয়পত্র বিক্রি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশ

গ্রাহকদের বিভিন্ন উপায়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা এবং গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

০৭:৩৮ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার

নতুন উচ্চতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নতুন উচ্চতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নতুন উচ্চতায় পৌঁছেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমান। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে বাজেট সহায়তা হিসেবে ১০০ কোটি ডলারের ঋণ পাওয়ায় ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (১৪ জুন) দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে। যা গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে কয়েক দফা রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর স্পর্শ করলেও এ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। বৃহস্পতিবার (১১ জুন) রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। মাত্র তিন দিনের ব্যবধানে এতে যোগ হয়েছে ১ বিলিয়ন ডলারেরও বেশি।

০৯:২০ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ ব্যাংকের বেশিরভাগ গ্রাহক তাদের টাকা উঠাতে পারছেন না। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

০৭:৩৪ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

ইসলামী ব্যাংকের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ এমডিদের

ইসলামী ব্যাংকের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ এমডিদের

ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। পশাপাশি বিষয়টির দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন এবিবি। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এ উদ্বেগের কথা জানান এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। বৈঠক শেষে মাসরুর আরেফিন বলেন, ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়; এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়ছে। বিষয়টি নিয়ে ব্যাংকাররা উদ্বিগ্ন। গভর্নরও এ পরিস্থিতিকে কেবল ব্যাংকিং খাতের সমস্যা হিসেবে নয় বরং রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। 

০৪:৫৫ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

স্মার্ট কার্ডধারী কৃষকদের ঋণে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

স্মার্ট কার্ডধারী কৃষকদের ঋণে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঋণ সহায়তা দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০২ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ। সার্কুলারে বলা হয়েছে, ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, বিদ্যালয় ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষক স্মার্ট কার্ডধারীদের বিশেষ গুরুত্ব দিতে হবে।

০৮:২৭ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

ইসলামী ব্যাংক নিয়ে আইনগত বিধান অনুসারেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক 

ইসলামী ব্যাংক নিয়ে আইনগত বিধান অনুসারেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক 

আন্দোলনে নয়, ইসলামী ব্যাংক ইস্যুতে আইনগত বিধান মেনেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ব্যাংকের কোনো সিদ্ধান্তই রাস্তার কোনো আন্দোলনের মাধ্যমে নির্ধারিত হবে না। যে কোনো ইস্যুতে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির বিক্ষোভ প্রদর্শন বা মত প্রকাশের অধিকার রয়েছে এবং আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়ারও এখতিয়ার আছে বলেও জানান তিনি। সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিক্ষোভ প্রদর্শন ও মত প্রকাশের অধিকার রয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাওয়ার সুযোগও আছে। তবে বাংলাদেশ ব্যাংক কোনো আবেগ, চাপ বা আন্দোলনের ভিত্তিতে নয়, বরং প্রতিষ্ঠানের স্বার্থ ও আইনগত বিধান অনুসারেই সিদ্ধান্ত নেবে।

০৫:৩২ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

অনেক বুথেই মিলছে না টাকা, ভোগান্তিতে গ্রাহকরা

অনেক বুথেই মিলছে না টাকা, ভোগান্তিতে গ্রাহকরা

ঈদের ছুটিতে সব এটিএম বুথে মিলছে না টাকা। এমনকি কিছু বুথে টাকা থাকলেও অন্য ব্যাংকের কার্ড দিয়ে তা তোলা সম্ভব হচ্ছে না। এমন অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী গ্রহকরা। ফলে ঈদের কেনাকাটা সারতে টাকা তুলতে এক বুথ থেকে আরেক বুথে ছুটছেন গ্রাহকরা। টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে কোনো ঈদের ছুটিতে এমন ভোগান্তিতে পড়তে হয়নি গ্রহকদের। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কয়েকটি এলাকার এটিএম বুথ ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতিবছরের মতো এবারও ঈদের বন্ধে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকাসহ নিরবচ্ছিন্ন সেবা দিতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত ২১ মে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশ দেয়া হয়েছিল।

০৯:৫৬ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

মে মাসের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ৩০ লাখ ডলার

মে মাসের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ৩০ লাখ ডলার

চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। বুধবার (২০ মে) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৯ মে) প্রবাসী আয় এসেছে এক হাজার ৯০২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের মে মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৪৮ শতাংশ।

০৮:৪৭ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement