Apan Desh | আপন দেশ

আর্থিক প্রতিবেদন

আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিতে ইউসিবির নতুন উদ্যোগ

আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিতে ইউসিবির নতুন উদ্যোগ

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস ৯ অনুযায়ী প্রত্যাশিত ঋণ ক্ষতি বা এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল)-ভিত্তিক প্রভিশনিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এ লক্ষ্যে র‍্যাপটাস রেজোলিউট লিমিটেড এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র সঙ্গে একটি চুক্তি করেছে ইউসিবি। সম্প্রতি ইউসিবির করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ উদ্যোগের মাধ্যমে ইউসিবির ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রভিশনিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকের আর্থিক প্রতিবেদনকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

০৭:১০ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement