ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের বড় পতন হয়েছে। এদিন লেনদেন হয়েছে ৫৭১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার টাকা।
রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিনশেষে ডিএসইএক্স সূচক ৯৬ দশমিক ৬১ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৪১৮ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, ডিএসইএস সূচক ১৯ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ কমে ১ হাজার ৮৫ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ১১ শতাংশ কমে ২ হাজার ৭২ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <<>> সূচকের পতনে লেনদেন ২৭৩ কোটি টাকার
এদিন ডিএসইতে মোট ১ লাখ ৮২ হাজার ১৮৬টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২৩ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার ৪৯০টি শেয়ার ও ইউনিট। এসব লেনদেনের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার টাকা।
বাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৩৩৬টির দর কমেছে। ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। ফলে দিনের লেনদেনে দরপতনের পাল্লা ছিল অত্যন্ত ভারী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































