Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ২৭৩ কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনে লেনদেন ২৭৩ কোটি টাকার

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১০১ ও ২০৮৭ পয়েন্টে রয়েছে।

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এনভয় টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সায়হাম কটন ও সেনা ইন্স্যুরেন্স।

আরও পড়ুন<<>>জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা

এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯২ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৫৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ১৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়