Apan Desh | আপন দেশ

​আবিদা সুলতানা শাহনাজের ‘​হে পহেলা বৈশাখ’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১৪ এপ্রিল ২০২৬

​আবিদা সুলতানা শাহনাজের ‘​হে পহেলা বৈশাখ’

​হে পহেলা বৈশাখ

হে পহেলা বৈশাখ,
এসেছো তুমি মোদের আঙিনায়—
প্লাবন জাগাতে খুশির জোয়ারে।
তোমায় পেয়ে আজ পুরোনো গ্লানি,
ব্যথা ও বিচ্ছেদ ভুলেছি সবারে।

​জীর্ণ অতীতের বিদায় বেলা আজ,
নতুন বছরকে বরণ করার সাজ;
এসো হে বৈশাখ, এসো হৃদয়ে—
ঢাক-ঢোলের ওই মুখর শব্দে
লব তোমায় বরণ করে।

​চৈত্র শেষে বৈশাখী ঝড়ে
খুশির পরশ বাঙালির ঘরে;
বটতলার ওই শান্ত ছায়ায়
মেলা বসেছে রঙের মায়ায়।

​মনের সুখেতে ঢাক-ঢোল বাজে,
রঙিন ঘুড়িরা নীল আকাশ সাজে;
লাল-নীল-সাদা রঙের মেলা
পহেলা বৈশাখের একি খেলা!

​পান্তা-ইলিশের উৎসবে মাতি
রমনা বটমূলে মিলে সব সাথী;
পাঞ্জাবি আর শাড়ির সাজে
নবযৌবন ঘোরে ফুল-সাজে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ