Apan Desh | আপন দেশ

শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আজহারীর বার্তা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ১৪ এপ্রিল ২০২৬

শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আজহারীর বার্তা

ফাইল ছবি

প্রখ্যাত আলেম মিজানুর রহমান আজহারী সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ইসলামে সম্প্রীতির অনন্য বার্তা’ শিরোনামে একটি আলোচনার ভিডিও শেয়ার করেছেন।

ওই আলোচনায় মিজানুর রহমান আজহারী বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও নৃগোষ্ঠীসহ সবাই মিলেই বাংলাদেশের সমাজ। সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখানে বিদ্যমান। তবে কখনো কখনো কিছু ব্যক্তি এ সম্প্রীতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় আছে। ধর্মীয় উৎসবের সময় একে অপরের প্রতি সহনশীল আচরণের উদাহরণও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোনো ধর্ম বা বিশ্বাসকে অবমাননা করতে নিষেধ করা হয়েছে। অন্য ধর্মকে ছোট করে দেখা বা অসম্মান করা ইসলামের শিক্ষার পরিপন্থী।

আজহারী বলেন, ইসলামে ঐক্য ও সহনশীলতার শিক্ষা দেয়া হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে শান্তিচুক্তি করেছেন এবং সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আরও পড়ুন <<>> ১৭ এপ্রিল রাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ইসলামে অন্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় কঠোর নির্দেশনা রয়েছে এবং কারও ওপর অন্যায়-অত্যাচার বা সম্পদ হরণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বী হলেও তার সঙ্গে ভালো আচরণ করা, অসুস্থ হলে খোঁজ নেয়া এবং মানবিক সম্পর্ক বজায় রাখা ইসলামের শিক্ষা।

সবশেষে তিনি বলেন, ইসলাম সংকীর্ণতার শিক্ষা দেয় না; বরং ভালোবাসা, সহনশীলতা ও মানবিকতার মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়