ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী দুই আসর থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
মুজারাবানির মূলত পিএসএলের একাদশ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল। তবে পরে তিনি সরে দাঁড়িয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ গ্রহণ করেন এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন। সেখানে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান দল ছেড়ে যাওয়ায় সৃষ্ট শূন্যস্থান পূরণ করেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, মুজারাবানির চুক্তিভঙ্গের বিষয়টি নিয়ে বিস্তারিত শৃঙ্খলাজনিত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ডের মতে, এ ধরনের আচরণ লিগের পেশাদার কাঠামোর জন্য ক্ষতিকর।
আরও পড়ুন <<>> ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল
এক বিবৃতিতে বোর্ড জানায়, পেশাদার ক্রিকেটের ভিত্তি হলো পারস্পরিক আস্থা ও চুক্তির নিশ্চয়তা। নির্ধারিত শর্তে সম্মতি দেয়ার পরও তা উপেক্ষা করে অন্য লিগে যোগ দেয়া চুক্তিভঙ্গের শামিল। বোর্ড আরও জানিয়েছে, চুক্তিভঙ্গের গুরুত্ব বিবেচনায় নিয়েই এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং তা আগামী দুই মৌসুম পর্যন্ত বহাল থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































