Apan Desh | আপন দেশ

ডাকাতের গুলিতে ঘানায় ফুটবলার নিহত

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১২, ১৩ এপ্রিল ২০২৬

ডাকাতের গুলিতে ঘানায় ফুটবলার নিহত

ডমিনিক ফ্রিমপং। ছবি: সংগৃহীত

ডাকাতদের গুলিতে নিহত হয়েছেন বেরেকুম চেলসি ক্লাবের উইঙ্গার ডমিনিক ফ্রিমপং। রোববার (১২ এপ্রিল) অ্যাওয়ে ম্যাচ শেষে ফেরার পথে দলীয় বাসে সশস্ত্র হামলায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৩ এপ্রিল) ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) বিষয়টি নিশ্চিত করেছে।

জিএফএ জানায়, দক্ষিণাঞ্চলের সামরেবোই শহরে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষে বেরেকুম চেলসি দলটি ফিরছিল। পথে গোয়াসো–বিবিয়ানি সড়কে তাদের বাস সশস্ত্র ডাকাত দলের হামলার মুখে পড়ে। হামলার সময় বাস লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ২০ বছর বয়সী ডমিনিক ফ্রিমপং নিহত হন।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ফেরার পথে বাসটি সশস্ত্র ডাকাতদের দ্বারা আক্রান্ত হয়। তারা রাস্তা অবরোধ করে। চালক গাড়ি পেছানোর চেষ্টা করলে মুখোশধারীরা অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায়। খেলোয়াড় ও স্টাফরা প্রাণ বাঁচাতে পাশের ঝোপঝাড়ে আশ্রয় নেন।

আরও পড়ুন <<>> বাংলাদেশি স্পিনারদের নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, ডমিনিক ছিলেন প্রতিভাবান তরুণ ফুটবলার। তার মৃত্যু শুধু ক্লাব নয়, পুরো ঘানা ফুটবলের জন্য বড় ক্ষতি।

সংস্থাটি আরও জানিয়েছে, ভবিষ্যতে ঘরোয়া লিগে দলগুলোর যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালেও একই ধরনের ঘটনায় আরেকটি ক্লাবের বাসে হামলার ঘটনা ঘটেছিল। তবে সে ঘটনায় কেউ নিহত হননি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়