ছবি: আপন দেশ
বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়া-বি’-তে সকাল ১১টায় নববর্ষের অনুষ্ঠান শুরু হয়।
বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মহসিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও অনুষ্ঠান সমন্বয়ক মো. আসাদুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ আয়োজনে দলের প্রেসিডেন্ট মেজর (অব.) আব্দুল মান্নানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন তার ছেলে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক তাশফিক মান্নান।
আরও পড়ুন <<>> জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা
উল্লেখ্য, দলের প্রেসিডেন্ট মেজর মান্নান থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। অলোচনায় অংশ নেন বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধা, প্রেসিডিয়াম সদস্য আইনুল হক প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ওয়াসিমুল হক, আসাদুজ্জামান বাচ্চু, মহসিন চৌধুরী। এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুীরর কন্যা ডা. শায়লা চৌধুরীর সঙ্গীত পরিবেশন। এছাড়া সংগীত পরিবেশন করেন ব্রিটেন, রিপন, দীপা ও রূপকথা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































