Apan Desh | আপন দেশ

কেশবপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন 

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০২, ৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:০৩, ৮ এপ্রিল ২০২৬

কেশবপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন 

ছবি: আপন দেশ

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’- প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলার কেশবপুরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তিসপ্তাহ, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার(০৮ এপ্রিল) উপজেলা প্রশাসন কেশবপুর, যশোরের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এটি অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ফিতা কেটে  উক্ত মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রত্যেকটি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শন করেন।  কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে  ৮ ও ৯ এপ্রিল দুইদিনব্যাপী এ বিজ্ঞান মেলা চলবে। উক্ত মেলায় কেশবপুর উপজেলার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়,ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

আরও পড়ুন<<>>সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মেলায় স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শন করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়