ফাইল ছবি, আপন দেশ
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'উত্তর আমেরিকা বিএনপি'র ২ দিনব্যাপী বিশাল সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন। আগামী ২৫ ও ২৬ এপ্রিল জর্জিয়ার আটলান্টায় এ মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রবাসে দলকে আরও সুসংগঠিত করা, দলের কাণ্ডারি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই এ মিলনমেলার মূল উদ্দেশ্য।
এ বিশাল ও মর্যাদাপূর্ণ আয়োজনের স্বাগতিক হিসেবে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জর্জিয়া, যুক্তরাষ্ট্র' শাখা।
দলীয় সূত্রে জানা যায়, এ দুই দিনব্যাপী কর্মশালা ও কর্মী সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিএনপির সকল পর্যায়ের কমিটি, শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন। প্রবাসের মাটিতে এটি বিএনপির অন্যতম বৃহৎ একটি সাংগঠনিক আয়োজন হতে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, এ সাংগঠনিক কর্মশালায় উত্তর আমেরিকায় বিএনপির ভবিষ্যৎ রূপরেখা, প্রবাস থেকে দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা, দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং চেইন অব কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে বিশেষ দিব বা দেয়া হবে।
আরও পড়ুন<<>>বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও কানাডা বিএনপির শীর্ষ নেতাদের বরণ করে নিতে এবং বড় একটি সম্মেলন সফল করতে স্বাগতিক জর্জিয়া বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আটলান্টার স্থানীয় নেতাকর্মীদের মাঝেও এ মেগা আয়োজনকে ঘিরে চরম উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রবাসের মাটিতে ঐক্য ও শক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে এ 'সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন', যা উত্তর আমেরিকা বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































