পিএসএলের লোগো
ক্রীড়াঙ্গণে ভারত-পাকিস্তান বিরোধ দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ আগেই বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়েও সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পিএসএলের ১১তম আসরের সম্প্রচার স্বত্ব ভারতীয় প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিএসএলের সম্প্রচার তালিকা থেকে ভারতকে বাদ দেয়া হয়েছে। অর্থাৎ পিএসএলে এবারের আসরের সম্প্রচার ও মিডিয়া স্বত্ব ভারতে বিক্রি করছে না তারা।
পিএসএল ১১ আয়োজনের প্রস্তুতি পুরোদমে এগোচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।
আরও পড়ুন<<>>মোস্তাফিজকে বাদ দেয়া বিসিসিআইয়ের ভুল
ভারত ছাড়া বাকি সব অঞ্চলের জন্য এক বছরের বৈশ্বিক মিডিয়া স্বত্বের দরপত্রে সর্বোচ্চ দর দিয়ে চুক্তিটি পেয়েছে ওয়ালি টেকনোলজিস। পিসিবির নির্ধারিত রিজার্ভ প্রাইসের চেয়েও বেশি মূল্য পাওয়া গেছে এ চুক্তিতে। আগের চক্রের সঙ্গে মিলিয়ে দেখলে এ চুক্তির মূল্য বেড়েছে ১৪৯ শতাংশ।
২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে মিডিয়া স্বত্ব, স্পন্সরশিপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে সব ক্ষেত্রেই ধারাবাহিক বাণিজ্যিক প্রবৃদ্ধি দেখিয়েছে পিএসএল। বর্তমানে এটি পাকিস্তানের সবচেয়ে বড় ক্রীড়া ব্র্যান্ডগুলোর একটি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































