এসএম ওবায়দুল হক নাসির। ছবি: আপন দেশ
দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়ার মধ্যেই টাঙ্গাইল জেলা পরিষদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এসএম ওবায়দুল হক নাসির। সোমবার (১৬ মার্চ) তিনি জেলা পরিষদে যোগদান করে প্রথম অফিস করেন। এর আগে, রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ঘোষণা দেয়।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এসএম ওবায়দুল হক নাসির কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে লড়েছিলেন। কিন্তু বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদের কাছে পরাজিত হন। লুৎফর রহমান খান আজাদ এক লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হন, আর এসএম ওবায়দুল হক নাসির ৮১ হাজার ৭৩৪ ভোট পেয়ে পরাজিত হন।
আরও পড়ুন <<>> লোক দেখানো নয়, খাল খনন চলবে: প্রতিমন্ত্রী
নবনিযুক্ত প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির জানান, তাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী যে তার উপর আস্থা রেখেছেন, সে মর্যাদা তিনি রক্ষা করবেন। তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এ সিদ্ধান্ত জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































