Apan Desh | আপন দেশ

বিসিবি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন মাহবুব আনাম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ১১:৩৪, ২১ আগস্ট ২০২৫

বিসিবি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন মাহবুব আনাম

বিসিবি পরিচালক মাহবুব আনাম

শোনা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহবুব আনাম। তবে হঠাৎ করেই সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন প্রবীণ এ ক্রীড়া সংগঠক। তিনি ঘোষণা দিয়েছেন অক্টোবরের সম্ভাব্য নির্বাচনে অংশ নেবেন না।

প্রায় দুই যুগ ধরে বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুব। ২০০১ সাল থেকে প্রত্যেক প্রশাসনের অংশ ছিলেন তিনি। আগামী নির্বাচনে প্রেসিডেন্টের পদে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা শোনা যাচ্ছিল। তবে নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই সিদ্ধান্ত বদলালেন মাহবুব। 

সাম্প্রতিক সময়ে বোর্ডের বাইরে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠার কারণে বিসিবি নির্বাচনে অংশ নেবেন না বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন<<>>ক্রিকেটারদের পাওয়ার  হিটিং স্কিল বাড়াচ্ছেন জুলিয়ান

বিসিবি নির্বাচনে না দাঁড়ানোর ব্যাপারে জানতে চাইলে মাহবুব ক্রিকবাজকে বলেছেন, পরিবেশ ভালো না হলে আমি নির্বাচনে অংশ নেবো না, সেটা আগেই বলেছি। কী ঘটছে তা জানেন। যা ঘটছে, আমার মনে হয় এর শেষ হবে।

মাহবুব বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান। সম্প্রতি বিসিবির সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ সরে দাঁড়ানোর পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হন তিনি।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার ১৯৮৫ সালে অবসরের পরপর ক্রিকেট প্রশাসনে নাম লেখান। ১৯৮৬ সালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসে যোগ দেন তিনি মোহামেডানের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালে জাতীয় ক্রিকেট প্রশাসনে প্রথমবার বড় দায়িত্ব নেন, তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের