Apan Desh | আপন দেশ

বাংলাদেশ

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ-ভারত ইতিবাচক: সড়কমন্ত্রী

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ-ভারত ইতিবাচক: সড়কমন্ত্রী

বাংলাদেশ ও ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেন চালুর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থে কিভাবে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে। তিনি বলেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে কথা বলেছি।

০৬:২১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ফ্যাসিবাদ-জামায়াতের বক্তব্যের মধ্যে পার্থক্য নেই: পানি সম্পদমন্ত্রী

ফ্যাসিবাদ-জামায়াতের বক্তব্যের মধ্যে পার্থক্য নেই: পানি সম্পদমন্ত্রী

পলাতক ফ্যাসিস্ট ও জামায়াতসহ তাদের জোটের নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে কোন প্রার্থক্য নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতসহ ১১ দলীয় জোটের লংমার্চে যুবদল ও ছাত্রদলের প্রতি অশালীন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, জামায়াতেরে আমীর সাহেবের নেতৃত্বে এসব অশালিন বক্তব্য দেয়া হয়েছে। যা শিষ্টচার ও বিবর্জিত।  

০৭:৩১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

ঢাকায় লংমার্চে চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমীর

ঢাকায় লংমার্চে চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমীর

বর্তমান সরকার জনগণকে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি। তাই দাবি আদায়ের প্রস্তুতি নিন। এরপর ঢাকায় লংমার্চ হবে। ঢাকায় যেতে প্রয়োজনে চিড়া মুড়ি নিয়ে যাব। চিড়ামুড়ি নিয়ে আপনারাও চলে আসবেন। দাবি আদায় করেই ফিরব। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (০৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট ও কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল। কুমিল্লা বিভাগ হয়নি হয়েছে সিলেট। এরপর ফ্যাসিবাদ সরকার বলেছিল কুমিল্লায় বিভাগ হবে না। কারণ কুমিল্লায় খন্দকার মুশতাক আছে। এখন কেনো কুমিল্লা বিভাগ হবে না? কুমিল্লাবাসীর অপরাধ কী? কী কারণে একটি অঞ্চলকে বঞ্চিত করা হবে?

০৪:৪৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা হবে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থ দেয়া হবে। যার অর্ধেক থাকবে ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান। বৃহস্পতিবার (০৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।

০৫:৪৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement