Apan Desh | আপন দেশ

ঋতুপর্ণার জোড়া গোলে কুপোকাত মিয়ানমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২ জুলাই ২০২৫

আপডেট: ১৯:২৫, ২ জুলাই ২০২৫

ঋতুপর্ণার জোড়া গোলে কুপোকাত মিয়ানমার

এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

বুধবার (০২ জুলাই) ইয়াঙ্গুনের থুয়ানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই জোরালো আক্রমণ সাজায় মিয়ানমার। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সে আক্রমণ। এরপর পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ।

আরওপড়ুন<<>>৪ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

১৯ মিনিটে ঋতুপর্ণার জোরালো শটে লিড নেয় বাংলাদেশ। এরপর ৭২ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান তিনি। এতে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ করে মিয়ানমার।

এ জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার পথে অনেকটাই এগিয়ে গেলো মনিকা-তহুরারা। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় অথবা ড্র হলেই ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ। প্রথমবারের মতো খেলবে এশিয়ান কাপের মূলপর্বে।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়