Apan Desh | আপন দেশ

এবার টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১২, ১৫ মার্চ ২০২৬

এবার টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: আপন দেশ

আগের দুই ওয়ানডেতে জিতলেও সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরেছে টাইগাররা। তাই এবার আগে ব্যাট করতে হচ্ছে সাইফ-তানজিদদের। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ওয়ানডের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। খেলা শুরু হবে দুপুর সোয়া ২টায়।

আগের দুই ম্যাচের মতই এ ম‍্যাচেও একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। টানা দুই ম‍্যাচে ব‍্যর্থ হলেও টিকে গেছেন সাইফ হাসান। নতুন বলে কার্যকর না হলেও জায়গা ধরে রেখেছেন তাসকিন আহমেদ। এ ম‍্যাচেও বাইরে থাকছেন তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন।

অপর দিকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তানর। চোটের জন‍্য নেই হুসাইন তালাত। বাদ পড়েছেন টপ অর্ডার ব‍্যাটসম‍্যান শামিল হুসাইন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। অভিষেক হচ্ছে কিপার-ব‍্যাটার মুহাম্মদ গাজি ঘোরি ও লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের। এক ম‍্যাচ পর একাদশে ফিরছেন লেগ স্পিনার আবরার আহমেদ।

আরও পড়ুন<<>>বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত ফাইনাল আজ

প্রথম দুই ম‍্যাচে দুই ধরনের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। প্রথমটিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। পরেরটিতে নিজেরা হেরেছে বাজেভাবে। এবার ঘুরে দাঁড়িয়ে আরেকটি ভালো পারফরম‍্যান্সে সিরিজ নিজেদের করে নেয়ার হাতছানি মিরাজদের সামনে। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে যেতে ও সিরিজ জয়ের লক্ষ‍্যে মাঠে নামছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, মুহাম্মদ গাজি ঘোরি, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, সাদ মাসুদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়