Apan Desh | আপন দেশ

দল

আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

সস্তা বাহবা ও ক্রেডিট নেয়ার জন্য আইজিপির দেয়া বক্তব্য দেশের ক্ষতি করবে। একই সঙ্গে সরকারকে স্বস্তির বদলে বিব্রত ও ভীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিন বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাদের নিরপেক্ষভাবে কাজ করতে দিলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি চিকিৎসাসেবা (মেডিক্যাল ক্যাম্প) উদ্বোধনী করা হয়।

০৭:০৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সচিব পর্যায়ে বড় রদবদল

সচিব পর্যায়ে বড় রদবদল

প্রশাসনের সচিব পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। ১০ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমি (নাডা) রেক্টর করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (সংযুক্ত)।

০৯:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

ছাত্রদল নেতাকে কোপানোর মামলায় ২জনের রিমান্ড আবেদন

ছাত্রদল নেতাকে কোপানোর মামলায় ২জনের রিমান্ড আবেদন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ববিরোধের জেরে ছাত্রদল নেতা মো. উবায়দুর রহমান রাকিবকে (৩০) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে গ্রেফতাকৃতদের রিমান্ডের জন্য আবেদন করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মামলার ৭ নম্বর আসামি ইয়াকুব মিয়া (৩০) ও ১৬ নম্বর আসামি রমজান মিয়া (২৭)। এর আগে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বেহেত্তরী এলাকার পুরোনো মসজিদসংলগ্ন জুয়েল মিয়ার দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত রাকিব আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রাকিবের মামা মো. আতিকুর রহমান (৩৯) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

০৮:৩৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

রাজশাহীতে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের আহবান ছাত্রদলের

রাজশাহীতে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের আহবান ছাত্রদলের

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহতের আহবান জানিয়েছে ছাত্রদল। এসবের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে মোটরসাইকেল র‍্যালি করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে পবা উপজেলার নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়। রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে আমচত্বর ঘুরে র‍্যালিটি আবার নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ।

০৮:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

পুলিশের ১১ পরিদর্শক বদলি

পুলিশের ১১ পরিদর্শক বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি নিরস্ত্র পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

০৮:২৬ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

রাজশাহীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৫

রাজশাহীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৫

রাজশাহী পদ্মা সরকারি কলেজে হেল্পডেস্কের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের তিনজন ও ছাত্রদলের দুজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতাকর্মীদের নগরের রাজপাড়া থানার মোড় এবং ছাত্রদলের নেতাকর্মীদের পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে অবস্থান নিতে দেখা যায়। এ ঘটনায় কলেজ এলাকায় উত্তেজনা তৈরি হয়।

০৭:৩৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement