Apan Desh | আপন দেশ

আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৫, ১৫ মার্চ ২০২৬

আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে দলীয় একটি সমাবেশে লজিস্টিক সাপোর্ট দেয়াকালে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মোহাম্মদ জনি। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকেলে (১৫ মার্চ) রাজধানী ঢাকার গোলাপবাগ সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদ জনির সাথে সাক্ষাৎ করেন। এসময় প্রতিনিধি দলটি জনির শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এছাড়া তার হাতে চিকিৎসা সহায়তাও তুলে দেন।

মোহাম্মদ জনির চিকিৎসার জন্যে ইতোমধ্যে প্রচুর অর্থ ব্যয় করেছে তার পরিবার। কিন্তু বর্তমানে জনির পরিবারের পক্ষে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছেনা। এমন খবর শোনার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন<<>> মালদ্বীপে বিস্ফোরণে নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

এসময় উপস্থিত ছিলেন– আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ২০২৬ টাঙ্গাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে মোহাম্মদ জনি ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্বে ছিলেন। সেখানেই মারাত্মক আহত হয়েছিলেন জনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়