Apan Desh | আপন দেশ

ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:১১, ১৫ মার্চ ২০২৬

ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ফাইল ছবি, আপন দেশ

দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। শনিবার (১৪ মার্চ) সিলেটে ৭৯ মিলিমিটার বৃষ্টি হয়, এছাড়া কিশোরগঞ্জের নিকলীসহ কয়েক জেলায় ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে। মাসের বাকি দিনগুলোতেও এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। 

আরও পড়ুন<<>>রাজধানীতে ঝুম বৃষ্টি, সঙ্গে শিলা

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, এটা বর্ষা আসার পূর্ব মুহূর্তে হয়ে থাকে। এর সঙ্গে জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো থাকে।

এছাড়া আগামী সপ্তাহ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়