ফাইল ছবি
পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে ১১ রানের জয় পেয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বিপক্ষে আজকের রোমাঞ্চকর ম্যাচে সাহসী লড়াই করে ১১ রানে জয় পাওয়ার মাধ্যমে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা প্রমাণ করেছে—ঐকান্তিক প্রচেষ্টা ও দলগত ঐক্য থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি থেকেও জয় ছিনিয়ে আনা সম্ভব।
আরও পড়ুন<<>> মারা গেছেন শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট দলের এ নজরকাড়া পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণ ক্রিকেটারদের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































