Apan Desh | আপন দেশ

মিয়ানমার

রোহিঙ্গারা বাঙালি নয়, মিয়ানমা‌রের দূতকে জানা‌ল সরকার

রোহিঙ্গারা বাঙালি নয়, মিয়ানমা‌রের দূতকে জানা‌ল সরকার

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বাঙালি’ দাবি করে নতুন বিবৃতি দিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমা‌রের এ দা‌বি প্রত্যাখ্যান ক‌রেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করা সঠিক নয়। তারা নিজস্ব জাতিগত পরিচয়সম্পন্ন একটি জনগোষ্ঠী। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান।

০৭:১৭ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

সীমান্তে উসকানিমূলক আচরণ না করতে কড়া বার্তা

সীমান্তে উসকানিমূলক আচরণ না করতে কড়া বার্তা

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকার কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাছে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি মেয়ে গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ মনে করিয়ে দিয়েছে, বাংলাদেশের দিকে বিনা উসকানিতে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের অন্তরায়। 

০৩:৩১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

ইতোমধ্যে তার মৃত্যু হয়ে থাকতে পারে, সাক্ষাৎকারে সু চির ছেলে

ইতোমধ্যে তার মৃত্যু হয়ে থাকতে পারে, সাক্ষাৎকারে সু চির ছেলে

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র স্বাস্থ্যের অবনতি, তাকে ঘিরে যে তথ্যের শূন্যতা– এমন পরিস্থিতিতে তিনি মারা গেলেও সে তথ্য পাওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সু চি’র ছেলে কিম আরিস। সংবাদ সংস্থা রয়টার্সকে কিম আরিস বলেছেন, তিনি কয়েক বছর ধরে তার ৮০ বছর বয়সি মায়ের কোনো খবর পাননি। ২০২১ সালে সু চি’র সরকার উৎখাত হওয়ার পর থেকে, এ সময়ের মধ্যে মাঝেমধ্যে শুধু তার হৃদ্‌যন্ত্র, হাড় ও মাড়ির সমস্যার কিছু তথ্য জানতে পেরেছেন আরিস। চলতি মাসের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা কর

০৮:৪২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার

মিয়ানমারে সেনা হামলায় নিহত ১৮

মিয়ানমারে সেনা হামলায় নিহত ১৮

মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইনে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। স্থানীয় সময় শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন শহরে পরপর দু’টি বোমা হামলা চালায় দেশটির সেনাবাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, একটি ব্যস্ত চায়ের দোকানে টিভিতে বক্সিং ম্যাচ খেলা দেখার সময় বিমান হামলা চালানো হয়। এতে হতাহত হন অনেকে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান কয়েকজন।   জান্তা বাহিনীর ভয়াবহ এ হামলায় প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে আশপাশের বাড়ি-ঘর।

০৭:৫৩ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা

বোমা হামলা চালিয়ে মিয়ানমারের একটি ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিয়েছে দেশটির সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। ঔপনিবেশিক আমলের বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু হিসেবে পরিচিত ওই সেতু বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহীরা উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে জান্তা। রোববার (২৪ আগস্ট) মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমারের অভ্যুত্থানবিরোধী সশস্ত্র একাধিক গোষ্ঠী বোমা হামলা চালিয়ে ঔপনিবেশিক আমলের একটি রেলসেতু ধ্বংস করেছে।

০৮:৪১ পিএম, ২৪ আগস্ট ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement