Apan Desh | আপন দেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:১০, ১৬ মার্চ ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রচণ্ড ঝড় ও দমকা বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রোববার (১৫ মার্চ) রাত প্রায় পৌনে ১১টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার এডিজিএম মো. সালাম হোসেন।

মো. সালাম হোসেন জানান, পদ্মা নদীতে প্রচণ্ড ঝড় ও বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে নৌরুটে চলাচলকারী সব ধরনের নৌযান উভয় ফেরিঘাটের পন্টুনে নোঙর করে রাখা হয়েছে।

আরও পড়ুন <<<>>> কেশবপুর নিউজ ক্লাবে ইফতার-দোয়া মাহফিল

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মোট ১৭টি ছোট-বড় ফেরি রয়েছে, এর মধ্যে ১১টি ফেরি নিয়মিত চলাচলে রয়েছে। তবে বৈরি আবহাওয়া কেটে গেলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ