Apan Desh | আপন দেশ

মালদ্বীপে বিস্ফোরণে নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৭, ১৫ মার্চ ২০২৬

মালদ্বীপে বিস্ফোরণে নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ছবি: আপন দেশ

মালদ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১৫ মার্চ) মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মালের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত পাঁচ প্রবাসীর মধ্যে মো. সদর আলীর মরদেহ হাইকমিশনের সহযোগিতায় ঢাকায় পাঠানো হয়েছে। পরে সেটি পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

ঢাকার বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় পরিবারের সদস্যদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন<<>> কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর

গত বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় একশ কিলোমিটার দূরে ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন প্রবাসী বাংলাদেশি মারা যান। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।

বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে মোট সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়