Apan Desh | আপন দেশ

বরিশালের তোড়ে সিলেটের বিদায়

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

বরিশালের তোড়ে সিলেটের বিদায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সকে ১৮ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এ জয়ে প্লে অফে নিশ্চিতের পথে আর এগিয়ে গেলো বরিশাল। অন্যদিকে বরিশালের কাছে হেরে বিপিএল থেকে বিদায় হলো সিলেট। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিমের ফিফটির সঙ্গে কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে বরিশাল। সিলেটের পক্ষে তানজিম হাসান সাকিব নেন ৩টি উইকেট।  

১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। দলীয় ৪০ রানে ৬ ব্যাটারকে হারায় তারা। এরপর বেনি হাওয়েল ও আরিফুল হকের ব্যাটে বিপর্যয় সামাল দেয় সিলেট।

আগ্রাসী ব্যাটিংয়ে ১০৮ রানের জুটি গড়েন এ জোটা ব্যাটার। মারমুখি ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন আরিফুল। তবে দলীয় ১৪৮ রানে ২৯ বলে ৫২ রান করে আউট হন এ ব্যাটার। 

এরপর ফিফটি পূরণ করে দলীয় ১৬১ রানে ৩২ বলে ৫৩ রান করে আউট হন হাওয়েল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে সিলেট। বরিশালের পক্ষে কাইল মায়ার্স নেন ৩টি উইকেট। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান