‘চাঁদাবাজদের থেকে বাংলার জমিন চিরতরে রক্ষা করতে হবে’
ক্ষমতালোভী, চাঁদাবাজদের আমাদের ‘না’ বলতে হবে। বাংলার জমিনকে তাদের হাত থেকে চিরতরে রক্ষা করতে হবে। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর প্রতি আশাবাদ জানিয়ে তিনি বলেন, আমরা সে দিনের অপেক্ষায় আছি, যেদিন বাংলাদেশের সোনালি সূর্য উদিত হবে চাঁদাবাজ, খুনি, লুটেরা নিপাত যাবে, দেশপ্রেমিকরা বিজয় অর্জন করবে।
শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
০৬:৫৮ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার