Apan Desh | আপন দেশ

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

ফরিদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবানও জানান তিনি।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ফরিদপুরের নদী ভাঙন সমস্যা সমাধান, পানি সংকট নিরসনের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ এবং কৃষকদের সহায়তা ও কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এ জন্য দলটির ‘কৃষক কার্ড’ সুবিধার কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন <<>> ধানের শীষের ভোট চাওয়ার নামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

জামায়াতের বিরুদ্ধে মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। সময় হলে তাদের এক রুপ, আবার আরেক রুপ। এরা শুধু রুপের পরিবর্তন করে তা নয়, জনগণের ওপর তাদের আস্থা ও বিশ্বাস নেই। তার উদাহরণ— মেয়েদের নিয়ে গুপ্তদলের প্রধান অত্যন্ত নোংরা কথা বলেছেন। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। একাত্তরে তাদের ভূমিকা দেখেছে মানুষ।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের শাসন ও জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করবে এবং দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch