Apan Desh | আপন দেশ

মোস্তাফিজকে বাদ দেয়া বিসিসিআইয়ের ভুল

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মোস্তাফিজকে বাদ দেয়া বিসিসিআইয়ের ভুল

উগ্র হিন্দুত্ববাদীদের চাপে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভুল ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের ম্যাচ বর্জন নিয়েও নিজের ইউটিউব চ্যানেলে এ অভিমত জানান তিনি।

বাসিত আলির মতে, মোস্তাফিজুর রহমানকে তড়িঘড়ি করে আইপিএল থেকে বাদ দিয়েই বড় ভুল করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা যদি একটু কৌশলী হয়ে সময় নিত এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএল থেকে বাদ দিত, তাহলেই এত কিছু হতো না।

পাকিস্তানের সাবেক এ ব্যাটার বলেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আগেভাগেই ছেড়ে দিয়ে একটি ভুল করেছে বিসিসিআই। এরকম ঘোষণা দেয়ার আগে তারা সবকিছু ঠাণ্ডা হয়ে ওঠার সময় নিতে পারত। তারা যদি বিশ্বকাপের পর এ ঘোষণা দিত, তাহলে আজকে এ অবস্থায় আসতে হতো না।

আরও পড়ুন<<>>বিশ্বকাপ নিয়ে শশীর সতর্কবার্তা, অপেক্ষায় আইসিসি

তিনি বলেন, সে ভুল থেকেই সবকিছুর শুরু। এটির জের ধরেই বাংলাদেশ রাজি হয়নি (ভারত সফরে যেতে) এবং এখন পাকিস্তানও শক্ত অবস্থান নিয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ সত্যিই না হলে সেটি বিশ্ব ক্রিকেটের জন্য অশুভ বলেই মনে করেন ৫৫ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যান। পাকিস্তান যদি সত্যিই ভারতের সঙ্গে না খেলে এবং ওয়াকওভার পেয়ে ভারত দুটি পয়েন্ট পেয়ে যায়, এটা ক্রিকেট খেলা এবং খেলাটির ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করবে।

ম্যাচটি সত্যিই বর্জন করলে আর্থিক জরিমানা করাসহ পাকিস্তানের বোর্ডের বিরুদ্ধে নানারকম ব্যবস্থা নেয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই। আইসিসিও সম্ভাব্য পরিণতি মনে করিয়ে দিয়েছে এর মধ্যেই। তবে আর্থিক দিক থেকে পাকিস্তান বোর্ডের কোনো সমস্যা হবে বলে মনে করেন না বাসিত। পাকিস্তানের বোর্ডের তো আর্থিক সমস্যা নেই। এ সিদ্ধান্ত (ম্যাচ বর্জন) তাদেরকে নিতে বলেছে পাকিস্তানের সরকার এবং প্রয়োজন পড়লে সরকারই বোর্ডকে অর্থ দেবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান