Apan Desh | আপন দেশ

ক্ষমতা পালাবদলের সময় এসেছে: ডা. শফিকুর রহমান

নীলফামারী ও লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতা পালাবদলের সময় এসেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতের আমীর

এখন ক্ষমতা পালাবদলের সময় এসেছে, আপনারা বিশ্রামে যান ও আমাদের সুযোগ দিন—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে  নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা ব্যারেজ এলাকায় আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা এক সময় উত্তরবঙ্গের মানুষের অহংকার ছিল, কিন্তু এখন তা এক সাগর দুঃখ হয়ে দাঁড়িয়েছে। আমরা ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এর ফলে নদী ভাঙন রোধ হবে। হাজার হাজার পরিবারকে আর নিঃস্ব হতে হবে না।

তিনি বলেন, রাজনীতির নামে ব্যবসা বা চাঁদাবাজি নয়, আমরা রাজার নীতি বা ন্যায়ের নীতি প্রতিষ্ঠা করতে চাই। আগামী নির্বাচনে যারা জাতির সঙ্গে দীর্ঘ সময় বেঈমানি করেছে, তাদের 'লাল কার্ড' দেখানোর সময় এসেছে। ১৩ তারিখ বাংলাদেশের আকাশে একটি নতুন সূর্যের উদয় হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব।

আরও পড়ুন>>>বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

জামায়াত আমীর ঘোষণা করেন, উত্তরবঙ্গকে দেশের 'কৃষিভিত্তিক রাজধানী' হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া বুড়িমারী স্থলবন্দরকে আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, উন্নয়নের ধারা তিস্তা পাড় থেকেই শুরু হবে ইনশাআল্লাহ।

নারীদের মর্যাদা ও শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দেশের ৯ কোটি নারী আমাদের মা। তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তা দেয়া হবে। তারা শিক্ষিত হবেন ও নিরাপদ পরিবেশে দেশের উন্নয়নে কাজ করবেন।

আগামী নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ মানে আজাদি, আর না মানে গোলামি। সবাইকে 'হ্যাঁ' ভোটে অংশ নেয়ার আহবান জানাই।

সভা শেষে তিনি নীলফামারী ও লালমনিরহাটের দলীয় প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা' তুলে দেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়