Apan Desh | আপন দেশ

৬ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ, বরখাস্ত প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

৬ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ, বরখাস্ত প্রকৌশলী

ছবি: সংগৃহীত

সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিদ্ধান্তটি নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা গণপূর্ত বিভাগ-৪–এ কর্মরত থাকাকালে মো. সাইফুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের ডাব্লিউ-১ প্যাকেজ অনুমোদন ছাড়াই বিধিবহির্ভূতভাবে আটটি ভাগে বিভক্ত করেন। পরে ইজিপির মাধ্যমে টেন্ডার আহবান করে তিনি ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ের হিসাব দেখান। তবে সরেজমিনে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

আরও পড়ুন <<>> নির্বাচনী দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

এছাড়া প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়া আরও আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩–২০২৪ অর্থবছরে ৬৩১ দশমিক ৯৭ লাখ টাকা ব্যয় দেখিয়ে কাজ ছাড়াই বিল পরিশোধ করা হয়।

সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়