Apan Desh | আপন দেশ

‘বিয়ে কঠিন, বিচ্ছেদও কঠিন’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ১৮ জানুয়ারি ২০২৪

‘বিয়ে কঠিন, বিচ্ছেদও কঠিন’

বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হলো সানিয়া মির্জা ও শোয়েব মালিকের। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্বামীর সব ছবি মুছে দিয়েছিলেন ভারতীয় টেনিস তারকা।

একটিমাত্রই ছবি রয়েছে। সেখানে সানিয়া এবং শোয়েবের সঙ্গে তাদের ছেলে ইজহান রয়েছে। ছবির ক্যাপশনে শোয়েবের বিশেষ নামও উল্লেখ নেই। সানিয়া ইজহানের জন্মদিন উপলক্ষে সেই ছবিটি পোস্ট করেছিলেন।

বছর খানেকের বেশি সময় ধরে সানিয়া-শোয়েবের বিচ্ছেদ নিয়ে আলোচনা হচ্ছে। যেখানে বিভিন্ন কাজে, আকারে-ইঙ্গিতে একে অপরের সঙ্গে দূরত্ব তারা বুঝিয়ে দিয়েছেন। এবারের কাজ আবার তাদের প্রচারে এনে ফেলেছে। ইদানীং শোয়েবের সম্পর্কে কোথাও কোনো কথা বলেননি সানিয়া। শোয়েবও সানিয়াকে নিয়ে মুখ খোলেননি।

এবার সানিয়ার নতুন একটি পোস্ট বিচ্ছেদের জল্পনা আরো উসকে দিয়েছে। বুধবার সানিয়া যে পোস্ট করেছেন তার অর্থ, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভালো নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনো সহজ নয়। এটি সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’

এর আগে শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে কিছু দিন আগে পর্যন্তও লেখা থাকত সানিয়ার স্বামী হিসেবে। এরপর নিজেকে একজন ‘সুপারউওম্যান’-এর স্বামী হিসেবেও উল্লেখ করেছিলেন শোয়েব। সেই বাক্য সরিয়ে নিয়েছেন। এমনকি তার ইনস্টাগ্রামেও সানিয়ার ছবি খুঁজে পাওয়া যাবে না। তবে ছেলে ইজহানের সঙ্গে অনেক ছবি দেখতে পাওয়া গেছে।

সানিয়ার সঙ্গে কিছু দিন আগে সম্পর্ক নিয়ে শোয়েবকে প্রশ্ন করা হয়েছিল। তিনি মজা করে বলেছিলেন, ‘অনেকেই তো বলছে আমাদের সম্পর্ক নাকি ভালো নেই। আপনাদের কী মনে হয়?’

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়